এক ঝলক

থানায় বিষষাক্ত সাপের উৎপাত

নিজস্ব সংবাদদাতা (হাওড়া): থানার ভিতর সাপ। হাওড়া ডোমজুর থানার ভিতরে এক বিষাক্ত সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের লোক এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায় গত দু মাসে একাধিক বিষাক্ত সাপ ছোটো থেকে বড় দেখা গেছে। আজ ঠিক সময়ে এই বিশাল সাপটিকে দেখতে না পেলে ওই বিষাক্ত গোখরোর এক ছোবলেই কেউ প্রাণ হারাতো বলে সকলে মনে করছে। ডোমজুড় থানার কর্মরত অফিসার থেকে সমস্ত কর্মীরাই এই ব‍্যাপারে আতঙ্কে আছে বলে জানায়।
Ganamadhyam
04 October, 2026
ই-পেপার