এক ঝলক

হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়ি থেকে বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা (হাওড়া): হাওড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী সাউ এর বাড়ি থেকে উদ্ধার ১০ থেকে ১২ টি তাজা বোমা। কাউন্সিলর এর বাড়ির পাশে গোডাউন থেকে উদ্ধার একাধিক হাওড়া পুরসভার সাফাই বিভাগের জিনিসপত্র। এলাকার স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা খবর পেয়েই গোডাউনে হানা দিয়ে সেখান থেকে উদ্ধার করে ১০থেকে ১২ টি তাজা বোমা খবর দেওয়া হয় মালিপাচঘরা থানার পুলিশকে। পুলিশ সাবিত্রী সাউ – এর বাড়িটিকে সিল করে দিয়েছে। কাউন্সিলর এর বাড়ি লক্ষ্য করে মারা হয় ডিম। কাউন্সিলর সাবিত্রী সাউ ও তার পরিবার এলাকা ছাড়া বলে পুলিশের দাবি।
Ganamadhyam
03 October, 2026
ই-পেপার