এক ঝলক
বাঙালি সংখ্যালঘুরা সরকারের সঙ্গেই থাকতে চায়, প্রমাণ হল : শুভেন্দু অধিকারী বিকাশরঞ্জনের বাড়িতে তাণ্ডবে পুলিশের জালে গড়িয়ার যুবক এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে মমতাপন্থী তৃণমূলের সমর্থন

নিজস্ব সংবাদদাতা (বসিরহাট): দিল্লিতে ককরোচ জনতা পার্টি’র আন্দোলনকে সমর্থন মমতাপন্থী তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক হুমায়ুন কবীরের। শনিবার বসিরহাট ১নং ব্লকের পিফা এলাকায় তাদের দলের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্র ও রাজ্যের বিজেপির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার দাবি, ভোট লুঠ করেই বিজেপি ক্ষমতায় এসেছে। পাশাপাশি, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের পতন হবে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি। শনিবার বসিরহাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কাদের সরদারের নেতৃত্বে পিফা এলাকায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের মমতাপন্থী তৃণমূলের পর্যবেক্ষক হুমায়ুন কবীর। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি ওই আন্দোলনের প্রতি সমর্থন জানান। হুমায়ুন কবীরের অভিযোগ, ভোট লুঠ করেই বিজেপি ক্ষমতায় এসেছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, বহু ভোটারের নাম বিচারাধীন থাকায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, ওই ভোটাররা ভোট দিতে পারলে বিজেপি সরকার ক্ষমতায় আসতে পারত না। সিজেপির আন্দোলনকে প্রতিহত করতে বিপুল পরিমাণ সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রসঙ্গেও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মমতাপন্থী তৃণমূলের এই নেতা। তার দাবি, কেন্দ্রীয় সরকার ভীত বলেই এই ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যেই কেন্দ্রীয় সরকারের পতন হবে। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান ও নেতা মুকুল মন্ডল সহ একাধিক দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
Ganamadhyam
11 October, 2026
ই-পেপার