নিজস্ব সংবাদদাতা: ঋতব্রত তৃণমূলের প্রচার গাড়ি থেকে ছোড়া চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছিল ৬ বছরের নাবালিকার।বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগরে সেই নিহত নাবালিকার বাড়িতে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। ভোটের প্রচারের সময়ে লজেন্স কুড়োতে গিয়ে রেজিনগরের জেসমিনা খাতুনের মৃত্যু হয় গত রবিবার। তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশে থাকার আশ্বাস দিলেন। একই সঙ্গে জানালেন, ভোটের আদর্শ আচরণবিধি উঠে গেলে সরকারি সহযোগিতার বিষয়টিও তিনি দেখবেন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর আসনে উপ নির্বাচন রয়েছে। স্বাভাবিকভাবেই প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। কিছুদিন আগে রেজিনগরে প্রচারে গিয়েছিল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। প্রচার গাড়ি থেকে ছোড়া হচ্ছিল চকোলেট। অভিযোগ, গাড়ি থেকে ছুঁড়ে দেওয়া চকোলেট কুড়োতে গিয়ে মাটিতে পড়ে যায় ৬ বছরের জাসমিনা খাতুন।গুরুতর জখম হওয়ায় তাকে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় খুদেকে। পরবর্তীকালে জসমিনাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তাতেও শেষরক্ষা হয়নি। এনআরএস-এ চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় তার। বৃহস্পতিবার মুর্শিদাবাদ উপ নির্বাচনের প্রচারে গিয়ে সেই নিহত নাবালিকার বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।