এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

দলীপে খেলতে নেমে বিতর্কে বৈভব

নতুন‌ দিল্লি : দলীপ ট্রফিতে অভিষেক ভাল হয়নি বৈভব সূর্যবংশীর। পূর্বাঞ্চলের হয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৮ রান করে আউট হয়েছে সে। তবে অন্য বিষয়ে আলোচনায় বিহারের ১৫ বছরের ব্যাটার। জার্সি নম্বর ঢেকে বিতর্কে সে। দলীপে পূর্বাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে মাত্র ৬ বল খেলেছে বৈভব। মণিপুরের বোলার বিশরজিৎ কোনথৌজামকে দু’টি চার মারলেও তাঁর ষষ্ঠ বলে আউট হয় বৈভব। সে যখন সাজঘরে ফিরে যাচ্ছে, তখন দেখা যায় তার জার্সিতে টেপ লাগানো রয়েছে। জার্সিতে দু’টি সংখ্যা লেখা ছিল। কিন্তু টেপ দিয়ে একটি সংখ্যা ঢেকে রাখা হয়। তাতে শুধু ‘৩’ লেখা দেখা যাচ্ছিল। আইপিএল ও ভারতের টি-টোয়েন্টি দলে ‘৩’ নম্বর জার্সি পরে খেলে বৈভব। আগে সে ১২ নম্বর জার্সি পরে খেলত। কিন্তু মায়ের পরামর্শে (১+২=৩) ৩ নম্বর জার্সি পরে এখন খেলে সে। দলীপে তার জার্সিতে দু’টি সংখ্যা ছিল। একটি ঢেকে শুধুমাত্র ৩ নম্বর দেখা গিয়েছে। এর পরেই প্রশ্ন উঠছে, বৈভব কি ইচ্ছা করে এটা করেছে, না কি তার জার্সির নম্বরে ভুল ছিল। সাধারণত, ভুল জার্সি পরলে বা অন্য কারও জার্সি পরলে অনেক সময় নম্বর ঢেকে রাখেন ক্রিকেটারেরা। তেমনটাই কি করেছে বৈভব? তার প্রকৃত কারণ অবশ্য স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে আলোচনা চলছে। মাত্র ১৫ বছর বয়সে দলীপে খেলছে বৈভব। তাকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ় আহমেদদের মতো সিনিয়র ক্রিকেটার থাকার পরেও বৈভবের উপর ভরসা করা হয়েছে।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার