এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

ফিরলেন ক্রেমার, বাদ টেইলর

হারারে : দীর্ঘ ৮ বছর গত নভেম্বর টি-২০ তে ফিরেছিলেন গ্রায়েম ক্রেমার। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন জিম্বাবুয়ের লেগস্পিনার। এরপরেই আবার দল থেকে বাদ তিনি। অবশেষে আবার সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন ক্রেমার। ত্রিদেশীয় সিরিজের জন্য ৩৯ বছর বয়স স্পিনারকে দলে রেখেছে জিম্বাবুয়ে। সর্বশেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মার্চে। ক্রেমার ফিরলেও ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর। ৪০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার বিশ্বকাপে খেলেন সর্বশেষ ম্যাচ, প্রতিপক্ষ ছিল ওমান। এছাড়া চোটের কারণে দলে নেই পেসার তানাকা চিভাঙ্গা এবং টেস্ট ও ওয়ানডের অধিনায়ক রিচার্ড এনগারাভা। দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। ত্রিদেশীয় সিরিজের অন্য দুই দল হচ্ছে নামিবিয়া-দক্ষিণ আফ্রিকা। আগামী ২৮ আগস্ট সিরিজটি শুরু হবে নামিবিয়ায়। ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে সিরিজটি। একে অপরে দুবার মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। শিরোপা লড়াইয়ের ম্যাচ আগামী ৬ সেপ্টেম্বর। জিম্বাবুয়ের টি-২০ দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার