এক ঝলক
ভারতে আসতে ইচ্ছুক জনপ্রিয় ‘বিটিএস’, মুম্বইয়ে অনুষ্ঠান?

ভারতে আসতে ইচ্ছুক জনপ্রিয় ‘বিটিএস’, মুম্বইয়ে অনুষ্ঠান?

মুম্বাই: ভারতীয় ‘আর্মি’র (‘বিটিএস’- ভক্তদের ‘আর্মি’ বলা হয়) জন্য কি আসছে সুখবর? কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’-এর অনুষ্ঠান কবে হবে ভারতে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ভারতীয় অনুরাগীরা। এখনও পর্যন্ত অনুষ্ঠানের নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেনি এই কে-পপ ব্যান্ড। তবে তার মধ্যেই নতুন একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। ভারত সফর নিয়ে ‘বিটিএস’-এর সদস্যদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। গুগ্‌ল-এর সঙ্গে সহযোগিতায় তৈরি হয়েছে মজার একটি ভিডিয়ো। শুরুতেই সেখানে ব্যান্ডের সাত সদস্য— আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুককে দেখা যায়। তাঁরা একসঙ্গে ভারতীয় অনুরাগীদের উদ্দেশে বলেন, “নমস্কার ভারত”। তার পরেই হিন্দিতে কথা বলে ভারতীয় ‘আর্মি’কে চমকে দেন জিন। হাসিমুখে তিনি বলেন, “কেমন আছেন আপনারা সকলে? আমরা আপনাদের মিস করেছি।”
Ganamadhyam
22 August, 2026
ই-পেপার