এক ঝলক
ভারতে আসতে ইচ্ছুক জনপ্রিয় ‘বিটিএস’, মুম্বইয়ে অনুষ্ঠান?

অভিনেতা সত্যেন্দ্র সোনীর অভিযোগ, পরে পরিচালকের বিরুদ্ধে এফআইআর

মুম্বাই: ওশিওয়ারা থানার পুলিশ শুক্রবার পরিচালক পুষ্পেন্দ্র সিংহ এবং তার স্ত্রী প্রগতি চৌহানের বিরুদ্ধে দায়ের করল এফআইআর। তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন ‘মির্জাপুর’, ‘লাপতা লেডিজ' খ্যাত অভিনেতা সত্যেন্দ্র সোনী।পারিশ্রমিক চাইতেই মারধর, হুমকির মতো একগুচ্ছ অভিযোগ এনেছিলেন তিনি। প্রায় মাসদুয়েক পরে সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হল। মুম্বই পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত ‘পেড় পালকী’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে সত্যেন্দ্রের একাধিক গুরুতর অভিযোগকে ঘিরে। অভিনেতার দাবি, পুষ্পেন্দ্র সিংহ পরিচালিত ও প্রযোজিত ওই ছবির শুটিংয়ের জন্য তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। সমাজমাধ্যমে শেয়ার করা এক ভিডিয়োয় দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন সত্যেন্দ্র। তার অভিযোগ, তাকে পারিশ্রমিকের পুরো টাকা দেওয়া হয়নি। বকেয়া টাকা চাইতে গেলে হুমকিও দেওয়া হয়। তার বক্তব্য, শুটিং শুরুর আগে তাকে ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি পারিশ্রমিক শুটিং চলাকালীন মিটিয়ে দেওয়ার কথা ছিল।
Ganamadhyam
22 August, 2026
ই-পেপার