এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার। দলের পক্ষ থেকেও এই নিয়ে কড়া বার্তা দেওয়া হচ্ছে।
Ganamadhyam
04 August, 2026

দলের কর্মীরা যাতে কোনও ভাবেই দুর্নীতিতে জড়িয়ে না পড়েন সেই ব্যাপারে বার্তা দিয়ে আসছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তোলাবাজির বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও রবিবার তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দেন। এবার  রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলেন। বিজেপি কর্মীদের সতর্ক করে তার সাফ কথা, তোলাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। সোমবার  পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেছেন, রাজ্য সভাপতি বলে দিয়েছেন, এসব করলে দল থেকে বের করে দেওয়া হবে। আমরা বলি না যে, তোলাবাজি করে ৭০%-৩০% ভাগ পাঠাও। সবাইকে তো ওয়াশিং মেশিন বা ডিটারজেন্টে ধুয়ে আনিনি।  মন্তব্য অগ্নিমিত্রার। অগ্নিমিত্রা বলেন, সবাইকে তো ওয়াশিং মেশিন বা ডিটারজেন্টে ধুয়ে এনেছি, তাতো নয়, সেতো সেই রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসেছে, অনেকে ভাবছে,আমরা এটা করেই এবার রোজগার করব। ৪ টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। একটা ইললিগাল টোল ট্যাক্স, একটা হচ্ছে ইললিগাল সিন্ডিকেট, তোলাবাজি, আরেকটা হচ্ছে মদের ঠেক চালাচ্ছে। আপনি সামনে আসতে চান না। আপনি ফোন করে বলিয়ে দিন। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন, দল থেকে বের করে দেওয়া হবে।এবং সম্ভবত কয়েকজনকে এক্সপেল করা হয়েছে। সম্প্রতি তোলাবাজি প্রসঙ্গে বিজেপি কর্মীদের সতর্ক করেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ১৫ দিন সময় দিয়ে তিনি জানান, এর মধ্যে শুধরে না গেলে বুঝিয়ে দেওয়া হবে বিজেপি কী জিনিস! দুর্নীতিতে জড়িয়ে পড়লে ডিম উল্টো দিকেও পড়তে পারে বলে মন্তব্য করেছিলেন শমীক। এর পর তোলাবাজি প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ নিশানা করেন বিজেপি বিধায়কদের একাংশকে। জানান, সব কিছুর হিসেব হবে। কেউ ছাড় পাবেন না। এ বার সেই সুরেই সরব হলেন অগ্নিমিত্রাও।তৃণমূল সরকারের আমলে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটকেই বিরোধিতার প্রধান হাতিয়ার করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভোটের আগে এ নিয়ে ঢালাও প্রচার করা হয়। কিন্তু অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পরেও কোথাও কোথাও সেই সমস্যা থেকে গিয়েছে।
ই-পেপার