এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয়

নিজস্ব সংবাদদাতা: প্রথম বার নির্বাচনী লড়াইয়ে নেমেই চমক দেখালেন একদা ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।
Ganamadhyam
04 August, 2026


বিজেপিকে হারিয়ে বিহারের পাটনা লাগোয়া বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন তিনি।বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে পিকে জিতলেন ১৮ হাজার ৯৫৩ ভোটে। তিনি পেয়েছেন ৬৩ হাজার ২০৩টি ভোট। যেখানে বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ২৫০টি ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী পেয়েছেন মাত্র ১৪ হাজার ৮৫টি ভোট। প্রশান্ত কিশোরের হাত ধরেই বিহার বিধানসভায় খাতা খুলল তার দল জন সুরাজ পার্টি। সোমবার উপনির্বাচনের ভোটগণনা হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন প্রশান্ত কিশোর। যত রাউন্ড এগিয়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন তিনি। বাঁকিপুরের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা। বিহারের বাঁকিপুর আসনের বিধায়ক ছিলেন নীতিন নবীন। তিনি ইস্তফা দেওয়ার পরে এই কেন্দ্রে ফের ভোটগ্রহণ হয়। বিজেপির সঙ্গে জন সুরাজ পার্টি এবং আরজেডির ত্রিমুখী লড়াই ছিল এই কেন্দ্রে। বিহারের গত বিধানসভা নির্বাচনে লড়েছিল জন সুরাজ পার্টি। একাধিক সভায় ভিড় হয়েছিল, ভালো ফল করতে পারবে এমন দাবিও করেছিলেন দলের নেতারা। কিন্তু ফল বেরোলে দেখা যায়, মুখ থুবড়ে পড়েছে ওই দল। খালি হাতে ফিরতে হয় তাদের। যদিও তারপরেও নানা সময় প্রশান্ত কিশোর জনিয়েছিলেন, তার দলের কাজেই নিয়োজিত থাকবেন তিনি। রাজনীতিতেই থাকার বার্তাও দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও, বাঁকিপুর উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোট- রাজনীতিতে প্রার্থী হয়েছিলেন তিনি। ৩০ জুলাই হয়েছিল ভোটগ্রহণ।বাঁকিপুর বিজেপির ‘দুর্ভেদ্য ঘাঁটি’ হিসাবেই পরিচিত। আসন পুনর্বিন্যাসের পর ২০১০ সালে পটনা পশ্চিম কেন্দ্রের একটি বড় অংশ এবং আগের পাটনা মধ্য কেন্দ্রের একাংশ নিয়ে এই কেন্দ্রটি গঠন করা হয়। ২০১০ সাল থেকে পর পর চার বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অধুনা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ২০২৫ সালে ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি। নিতিন রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় এই আসনে পুনর্নির্বাচন হয়।
ই-পেপার