এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপই করলো না

নিজস্ব সংবাদদাতা: ফের অস্বস্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, তার বিদেশ যাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Ganamadhyam
04 August, 2026


চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে এসএসকেএম-এ চোখ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছিল সাংসদকে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। কিন্তু, ওই মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট।এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী গোপাল শংকর নারায়ণ দাবি করেন, অভিষেকের বিরুদ্ধে প্রায় ১৫০০-র বেশি মামলা রয়েছে। অর্থাৎ বিভিন্ন মামলার কারণে যদি তাকে বিদেশ যাত্রায় আটকানো হয়, তাহলে তার চিকিৎসাব্যবস্থা ব্যহত হবে। আগেও আদালতের নির্দেশে একাধিকবার বিদেশযাত্রা করেছেন অভিষেক। এর আগে আদালতের অনুমতি সাপেক্ষে বিদেশ গিয়েছেন তিনি।
প্রত্যুত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। একইসঙ্গে নির্দেশ দিয়েছেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন কি না সেবিষয়ে এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয় আদালত। ২০ জুলাই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে বলেছিলেন, তিনি কখনও  চোখের চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন কি না। উত্তরে অভিষেকের তরফ থেকে জানানো হয়, কলকাতার হাসপাতালে চোখের চিকিৎসা করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে এই চিকিৎসা করা যাবে না। এরপরই বিচারপতি জানান, এর জন্য চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজনীয়, তাহলে সমস্যা নেই। শেষপর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের রক্ষাকবচ ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশযাত্রার অনুমতি দেয়নি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যান অভিষেক। শীর্ষ আদালতে আবেদন জানিয়ে অভিষেকের আইনজীবী জানান, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তার চিকিৎসার জন্য করা আবেদনে সাড়া দিচ্ছে না হাইকোর্ট। কিন্তু, সুপ্রিম কোর্টও এই মামলায় হস্তক্ষেপ করল না।
ই-পেপার