এক ঝলক
চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না ঃ শুভেন্দু অধিকারী ককরোচ আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ তৃনমূলের সেবাশ্রয় ক্যাম্প থেকে বকেয়া পাওনা ৩০ লাখ, রিসর্ট মালিকের অভিযোগ নতুন প্রজন্মকে নিয়ে চালনায় কেন্দ্রকে বার্তা আরএসএস প্রধানের মাতৃহারা হলেন অস্কারজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক

ককরোচ আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা : এক সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভ শুরু করেছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এদের সঙ্গে প্রকশ্যে যুক্ত হয়েছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও কিছু সংগঠন।
Ganamadhyam
26 July, 2026

তাদের দাবি মতন অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। নরেন্দ্র মোদীর সরকারের সামনে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। শনিবার বিকেলে এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান লেখেন, যন্তর মন্তর এবং সারা দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে—তাতে যাতে কোনো দেশবিরোধী শক্তি সুযোগ নিতে না পারে—সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।
তিনি বলেন, গত ১০ দিনে যা ঘটেছে, তাতে আমি ব্যথিত। তবে তিনি আরও যোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং যৌক্তিক প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।
প্রসঙ্গত ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি নবগঠিত যুব রাজনৈতিক আন্দোলনের উদ্যোগে এই বিক্ষোভের সূচনা হয়েছিল চলতি সপ্তাহে তা তরুণদের ব্যাপক অসন্তোষ ও দেশজুড়ে আন্দোলনের  রূপ নিয়েছে।
সিজেপি ও তাদের সমর্থকদের মূল দাবি ছিল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জেরে লাখ লাখ শিক্ষার্থীর জীবন বিপর্যস্ত হয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তারা তার পদত্যাগ দাবি করেছিল।সিজেপি -র আয়োজকরা নিশ্চিত করেছেন যে, শনিবার বিকেলে প্রধানের পদত্যাগ এবং বিজেপির জ্যেষ্ঠ মন্ত্রীদের সাথে বৈঠকের পর তারা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে সমবেত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিপুল সংখ্যক শিক্ষার্থীর সাহসিকতা’র প্রশংসা করেন।
ই-পেপার