এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

শীর্ষে থাকা চার দলই শেষ চারে

ওয়াশিংটন : ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা ঘটল এবারের বিশ্বকাপে।
Ganamadhyam
13 July, 2026


ইতিহাসে প্রথমবারের মতো র‍্যাঙ্কিয়ের শীর্ষে থাকা চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। শনিবার রাতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে আর্জেন্টিনা। ফিফার র‍্যাঙ্কিং অনুযায়ী, সেমিফাইনালে খেলা দলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। শীর্ষে থাকা ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। আর নরওয়েকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমির টিকিট কাটে র‍্যাঙ্কিংয়ে চারে থাকা ইংল্যান্ড। তবে শুধু র‌্যাঙ্কিং নয়, সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে অন্তত একবার করে বিশ্বকাপ জিতেছে। অর্থাৎ, এবারও কোনও নতুন দল চ্যাম্পিয়ন হচ্ছে না। চারটি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দল এ বার শেষ চারে লড়বে শিরোপার জন্য। বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি বিশ্বকাপজয়ী দেশ। এই অনন্য ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে টুর্নামেন্টের নতুন ড্র বিন্যাস ও কাঠামো। আসর শুরুর আগেই র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি ভিন্ন গ্রুপ বা অংশে ভাগ করা হয়েছিল। ফাইনালের টিকিট পাওয়ার এই মহারণে আগামী মঙ্গলবার মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। আর বুধবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ব্লকবাস্টার এই দুই সেমিফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন টানটান উত্তেজনা। এবারের ফুটবল বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিয়েছে। বিশ্বকাপ খেলা হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। শেষ আটের খেলা শেষ হয়ে গিয়েছে। চলতি বিশ্বকাপে স্পেন এবং ফ্রান্স  আগেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। এবার ইংল্যান্ড ও আর্জেন্তিনা যোগ দিল। এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে ফিফার ব়্যাঙ্কিংয়ে প্রথম চারে থাকা চার দল টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল।
ই-পেপার