এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল

ডাকার : বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সেনেগাল।
Ganamadhyam
13 July, 2026

বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে ৩ গোল হজম করে বিদায় নেয় দলটি। এমন শোচনীয় হারের জেরে সেনেগালের কোচ পাপে থিয়াওকেসহ পুরো কোচিং স্টাফদের বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রবিবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় ফেডারেশন। ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, এফএসএফ কার্যনির্বাহী কমিটির এক বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াওসহ পুরো কোচিং স্টাফকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল ‘এই সিদ্ধান্তের পেছনের কারণ’ ব্যাখ্যা করতে এবং ‘সেনেগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে’ আজ একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ৪৫ বছর বয়সী সেনেগালের প্রাক্তন এই ফুটবলার ২০২৪ সালে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন।
ই-পেপার