এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

টানা ছয় ম্যাচ হেরে শিক্ষা’র কথা ভারত অধিনায়কের মুখে

নতুন দিল্লি : তারা জানেন, এই পরিবেশে প্রতি বলে বড় শট খেলা যায় না। জানেন, এই ধরনের মাঠে বাউন্ডারির দূরত্ব বুঝে খেলতে হয়।
Ganamadhyam
13 July, 2026


জানেন, প্রতিপক্ষের এক বা দু’জন বোলারকে নিশানা করতে হয়। জানেন, জুটি না বাঁধলে বড় রান করা মুশকিল। সব কিছু জেনেশুনেও বার বার একই ভুল করছেন ভারতীয় ক্রিকেটারেরা। অন্তত অধিনায়ক শ্রেয়স আয়ারের কথাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। প্রথম আয়ারল্যান্ড। তার পর ইংল্যান্ড। পর পর দুই সিরিজে চুনকাম হয়েছে ভারত। দলের নতুন অধিনায়ক হিসাবে প্রথম ছ’টি ম্যাচই হেরেছেন শ্রেয়স। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো সংখ্যাটা সাত হত। খেলা শেষে শ্রেয়সের মুখে শিক্ষার কথা।
ইংল্যান্ডের কাছে শেষ টি-টোয়েন্টি হেরে প্রথমেই শিক্ষার কথা তুলে ধরেছেন শ্রেয়স। তিনি বলেন, সত্যি বলতে, এই ধরনের পরিবেশে কী ভাবে খেলতে হয়, কতটা মনোযোগ রাখতে হয়, কী ভাবে পরিস্থিতির সঙ্গে মানাতে হয় তা শিখলাম। এই উইকেটটা সেরা ছিল। আমাদের খেলা দেখে তা বোঝা গিয়েছে। কিন্তু আরও ভাল ভাবে মানিয়ে নিতে হত। প্রতিটা ম্যাচে পরিবেশ বদলেছে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসাবে দ্রুত শিক্ষা নিতে হবে। কয়েক মাস আগেই টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের অনেক খেলোয়াড়ই এই সিরিজ়ে ছিলেন। কিন্তু তার পরেও দলের একাধিক দুর্বলতা বার করেছেন শ্রেয়স। তিনি বলেন, নিজেদের মধ্যে বোঝাপড়া আরও ভাল হতে পারত। ফিল্ডিং ভাল না হলে জেতা যায় না। আমরা বেশ কিছু ক্যাচ ফেলেছি। ফিল্ডিং আরও ভাল করতে হবে। বিদেশে মাঠের আকার অন্য রকম হয়। তার সঙ্গে মানিয়ে নিতে হবে। যত তাড়াতাড়ি সেটা হবে তত ভাল।
ই-পেপার