মুখ্য সমাচার :
আপনারা সহযোগীতা করুন, পশ্চিমবঙ্গ আবার তার স্বগরিমায় ফিরে আসবে ঃ শুভেন্দু অধিকারী শুভেন্দুর গড়ে ধরাশায়ী তৃণমূল

বিজেপির সরকার বড়লোকের সরকার: দিপ্সিতা

নিজস্ব সংবাদদাতা(হাওড়া): বিজেপি গরীবি হটাতে চায়না, ওরা গরীব মানুষকেই হটিয়ে দিতে চায়।
Ganamadhyam
24 June, 2026

তাই ওরা বুলডোজার নীতি নিয়ে গরীব হকারদের উচ্ছেদ করছে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার বাঁকড়ায় দলীয় কার্যালয় উদ্বোধনে এসে একথা বলেন সিপিআইএম নেত্রী দিপ্সিতা ধর। তিনি বলেন বিজেপি সরকার বড়লোকের সরকার। তারা গরিব হকারদের হটিয়ে আম্বানি, আদানি সহ বড় বড় শিল্পপতিদের এখানে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল সেই প্রতিশ্রুতিও সাধারণ মানুষের ক্ষেত্রে পূরণ হয়নি। সেটা মানুষ বুঝতে পারছেন। আগামী দিন মানুষ ভোট বাক্সেই এর জবাব দেবেন।
ই-পেপার