মুখ্য সমাচার :
আপনারা সহযোগীতা করুন, পশ্চিমবঙ্গ আবার তার স্বগরিমায় ফিরে আসবে ঃ শুভেন্দু অধিকারী শুভেন্দুর গড়ে ধরাশায়ী তৃণমূল

মোবাইল পেলেও সিম কার্ড নেই, বিক্ষোভে আইসিডিএস কর্মীদের

সুব্রত শেঠ(মালদা): মোবাইল ফোন দেওয়া হলেও সিম কার্ড না দেওয়ার অভিযোগ তুলে সোমবার বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির বামনগোলা ব্লক কমিটির আইসিডিএস কর্মীরা।
Pressman
23 June, 2026




সোমবার বামনগোলা ব্লক আইসিডিএস অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।সংগঠনের নেত্রী শিপ্রা চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আইসিডিএস কর্মীরা বিভিন্ন দাবি তুলে ধরেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি কাজে ব্যবহারের জন্য মোবাইল ফোন দেওয়া হলেও কোনও সিম কার্ড সরবরাহ করা হয়নি। ফলে ব্যক্তিগত সিম ব্যবহার করেই মিড-ডে মিল সংক্রান্ত সরকারি অ্যাপ পরিচালনা করতে বলা হচ্ছে। শিপ্রা চক্রবর্তী বলেন, সরকারি মোবাইলে ব্যক্তিগত সিম ব্যবহার করতে বাধ্য করা হলে কর্মীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই ব্যবস্থার বিরোধিতা করে তারা প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।বিক্ষোভকারীরা জানান, এদিন ব্লক আইসিডিএস অফিসে সিডিপিও উপস্থিত ছিলেন না। তিনি অফিসে এলে তাদের দাবিদাওয়া লিখিতভাবে জানানো হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন সংগঠনের কর্মিরা।
ই-পেপার