ব্যাডমিন্টনে থ্রিলার, টানটান উত্তেজনা, চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয় আয়ুষ শেট্টির
নিজস্ব প্রতিবেদক: বি ডাবলু এফ চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ ৬৪-তে চিনের শি ইউ কি কে তিন গেমের টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পরাজিত করে নজর কাড়লেন ভারতের তরুণ শাটলার আয়ুষ শেট্টি। প্রথম গেমেই ২১–১৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন আত্মবিশ্বাসী আয়ুষ। দ্বিতীয় গেমে শীর্ষ বাছাই ম্যাচে ফেরেন। শি ইউ কি ২১–১৩ ব্যবধানে ম্যাচে সমতা ফেরান। তৃতীয় গেমে স্নায়ু যুদ্ধে অসাধারণ লড়াই করে ২১–১৯ ব্যবধানে ম্যাচ নিজের নামে করে নেন ভারতীয় তারকা। শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়নের বিরুদ্ধে এই জয় আয়ুষ শেট্টির আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়িয়ে দিল।