এক ঝলক
ঘানার তান্ত্রিকের নতুন ভবিষ্যৎবাণী কেপ ভার্দের সাফল্যের কারিগর বুবিস্তা গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল পানামা কে হারাল ইংল্যান্ড

গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো

আমস্টারডাম : ব্যক্তিগত জীবনে ভয়াবহ এক দুঃসংবাদের মুখোমুখি হয়েছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো।
Ganamadhyam
29 June, 2026


গর্ভাবস্থায় নিজেদের অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন তিনি ও তার সঙ্গী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এ খবর জানিয়েছেন এই দম্পতি। গাকপোর সঙ্গী লিখেছেন, ‘ভাঙা হৃদয়ে জানাচ্ছি, গর্ভাবস্থায় আমাদের পুত্রসন্তান মারা গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ তিনি আরো লেখেন, ‘এলিজাহ রাফায়েল গাকপো—চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে। চিরকাল সে আমাদের সন্তান।’ অন্যদিকে গাকপোও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি সময়। আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।
ই-পেপার