এক ঝলক
ঘানার তান্ত্রিকের নতুন ভবিষ্যৎবাণী কেপ ভার্দের সাফল্যের কারিগর বুবিস্তা গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল পানামা কে হারাল ইংল্যান্ড

আলজেরিয়া-অস্ট্রিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় ইরানের

তেহেরান : বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে। রবিবার গ্রুপ জে-তে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর শেষ ৩২-এ ওঠার স্বপ্ন ভেঙে যায় এশিয়ার দলটির।
Ganamadhyam
29 June, 2026



সেরা আট তৃতীয় হওয়া দলের তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে তারা। নকআউটে উঠতে হলে আলজেরিয়া বা অস্ট্রিয়ার যেকোনো এক দলকে হারতে হতো। কিন্তু দুই দলের রুদ্ধশ্বাস ড্রয়ে সেই সুযোগ আর পায়নি ইরান। ফলে বিশ্বকাপে সপ্তমবার অংশ নিয়েও প্রথমবারের মতো নকআউটে ওঠার অপেক্ষা আরো দীর্ঘ হলো তাদের। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আয়োজক দেশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি। তার অভিযোগ, পুরো টুর্নামেন্টজুড়ে তাদের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। ম্যাচ শেষে ঘালেনোয়ি বলেন, ‘আয়োজক দেশ আমাদের সঙ্গে মোটেও ভালো আচরণ করেনি। ভবিষ্যতে কোনো দল যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হস্তক্ষেপ কামনা করছি।' তিনি আরো বলেন, ‘আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। এত বাধা-বিপত্তির মধ্যেও তারা যেভাবে লড়াই করেছে, তা ইতিহাসে লেখা থাকবে। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা সত্যিই হতাশাজনক। তারপরও আমরা ভালো খেলেছি এবং বিশ্বের কাছে ইরানের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন।
ই-পেপার