কলকাতা : ভারতীয় বৈদ্যুতিক, শিল্প ইলেকট্রনিক্স এবং সংশ্লিষ্ট সরঞ্জাম শিল্পের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স’ অ্যাসোসিয়েশন (আইইইএমএ) ঘোষণা করেছে যে আরটিএস পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর পূর্ণকালীন ডিরেক্টর সিদ্ধার্থ ভুতোরিয়া ২০২৬-২৭ সালের জন্য সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সিমেন্স লিমিটেড-এর ইন্ডাস্ট্রি অ্যান্ড পলিসি বিভাগের ডিরেক্টর বিক্রম গান্ধোত্রা-র স্থলাভিষিক্ত হয়েছেন। বিক্রম গান্ধোত্রা ২০২৫-২৬ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
হার্টেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড -এর ডিরেক্টর হার্টেক সিং প্রেসিডেন্ট- ইলেক্টের দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট ও এমপিএস-এর প্রধান অমিত কুমার আইইইএমএ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।