এক ঝলক
তৃনমূলের তালিকায় ১২ লক্ষ অযোগ্য, আবাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হল মিলন মেলায় বিনিয়োগ টানতে উদ্যোগী শুভেন্দু অধিকারী ধর্ষণে ১০ বছরের সশ্রম কারাদণ্ড তেহলকার তরুণ তেজপাল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মহুয়া উত্তরপাড়া হাসপাতালের হাল ফেরাতে নতুন উদ্যোগ

জাতীয়তাবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবার সিদ্ধান্ত

পাপড়ি চ্যাটার্জ্জী: দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। এই প্রথমবার কেন্দ্র সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে পূর্ণাঙ্গ সরকারি উদ্যোগে যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ। স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের পাশাপাশি মেগা র‍্যালি, দেশাত্মবোধক অনুষ্ঠান এবং আলোকসজ্জার বিস্তৃত রূপরেখা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে বিলির কাজ। জেলা থেকে শুরু করে ব্লকে পাঠানো হয়েছে নির্দেশিকা। ​১৪ আগস্ট দুপুর ৩টেয় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হবে মূল পদযাত্রা। রাজ্য মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ আধিকারিকদের পাশাপাশি প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। রাজ্যব্যাপী কুইজ, বসে আঁকো, আলোচনা সভা, পদযাত্রা এবং আলোকসজ্জায় সাজানো হবে ঐতিহ্যবাহী ভবনগুলি। ভবানীপুরের বিধায়ক হিসেবে ৭ আগস্ট সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত একটি পৃথক অরাজনৈতিক সাধারণ নাগরিক যাত্রা আয়োজনের কথা জানান মুখ্যমন্ত্রী। ​পূর্বতন সরকারের এই কর্মসূচীতে দূরত্ব বজায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অতীতে কেন অংশ নেওয়া হয়নি তা আগের শাসকদলের বিষয়। তবে এটি কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং 'নেশন ফার্স্ট' বা 'দেশ সর্বাগ্রে' আদর্শকে বাস্তবায়িত করার একটি মহৎ উদ্যোগ।
Ganamadhyam
07 August, 2026
ই-পেপার