এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

এবারের ১৫ আগষ্টের রেড রোডে অন্য ভাবনার প্রকাশ?

পাপড়ি চ্যাটার্জ্জী: এবারের স্বাধীনতা দিবসের উদযাপনে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে মিলবে প্রশাসনিক ও রাজনৈতিক রদবদলের সুস্পষ্ট ছাপ।
Ganamadhyam
05 August, 2026



রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্প এবং রাজনৈতিক ভাবধারার রূপকারদের শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে বিশেষ সূচি। ​অনুষ্ঠানের মূল আকর্ষণ ও ট্যাবলো ব্যবস্থা‌ প্রশাসনিক সূত্রের খবর, মূল অনুষ্ঠানে মোট ১২টি সাজানো ট্যাবলো অংশ নেবে। ​শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উৎসর্গ করে,  ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানকে সম্মান জানিয়ে একটি পৃথক প্রদর্শনী বা ট্যাবলো রাখা হচ্ছে।
​ রাজ্যের অন্নপূর্ণা যোজনা, ভিবি জি রামজি প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, কলকাতা পুরসভার নাগরিক পরিষেবা এবং পথ নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার থাকবে কেন্দ্রবিন্দুতে। ​উদযাপনের সময়সূচি
আগামী ১৫ অগস্ট সকাল সাড়ে ১০টায় রেড রোডে আনুষ্ঠানিক ভাবে উদযাপনের সূচনা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই শুরু হবে সুসংহত কুচকাওয়াজ, চোখধাঁধানো ট্যাবলোর পদযাত্রা এবং সাংস্কৃতিক পরিবেশনা। আকাশ থেকে থাকবে হেলিকপ্টারের পুষ্পবৃষ্টির আয়োজন। পুরো অনুষ্ঠানটি প্রায় এক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হতে চলেছে। ​নিরাপত্তার কড়াকড়ি
সাম্প্রতিক জঙ্গি হামলার আশঙ্কার খবর প্রকাশ্যে আসায় রাজ্য প্রশাসন নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। রেড রোড ও তার আশপাশের পুরো এলাকাকে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। মোতায়েন থাকছে বাড়তি পুলিশ বাহিনী ও আধুনিক নজরদারি প্রযুক্তি, যাতে অনুষ্ঠান উদযাপনে কোনোরকম ত্রুটি না থাকে।
ই-পেপার