এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

মীনাক্ষী মুখার্জির বক্তৃতায় বিজেপির বাধাদানে উত্তেজনা

সার্থক কুমার দে( আসানসোল) : জামুড়িয়া বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর এলাকার পরিহারপুরে শনিবার প্রয়াত বাম সংসদ বিকাশ চৌধুরীর মৃত্যু দিবস উপলক্ষে সিপিআই(এম) -এর উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
Ganamadhyam
02 August, 2026

ঘটনাকে ঘিরে সিপিআই(এম) ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় । পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রক্তদান শিবিরে বক্তব্য রাখছিলেন সিপিআই(এম)-এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেই সময় বিজেপির মণ্ডল-৪ সম্পাদক রাজু গাঙ্গুলি, যুব মোর্চার সভাপতি বিশাল গাঙ্গুলি-সহ কয়েকজন বিজেপি কর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অভিযোগ, এরপরই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিপিআই(এম) সমর্থকদের একাংশ বিজেপি কর্মীদের অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার দাবি জানান। অভিযোগ, কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে বচসা আরও তীব্র আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজরদারি চালান। পুলিশের তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং রক্তদান শিবিরের কর্মসূচি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে পুলিশের তৎপরতায় বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হয়েছে। 
বিজেপির স্থানীয় যুব নেতা বিকাশ গাঙ্গুলী বলেন রক্তদান শিবির থেকে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী বিজেপি সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখছিলেন। আমরা তার প্রতিবাদ করেছি মাত্র। অনুষ্ঠান বানচাল করা বিজেপির উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন স্থানীয় এক সিপিআইএম নেতা।
ই-পেপার