তার বার্তা, দুর্নীতি বরদাস্ত নয়। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে বেআইনি ভাবে ট্রাক আটকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় দুই মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডলে এই সরকারি পদক্ষেপের কথা জানিয়ে দুর্নীতি ও তোলাবাজি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মকর্তারা ট্রাকটিকে অন্যায়ভাবে আটক করে।চালককে অবৈধভাবে হয়রানি করা হয়, ঘুষের জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকার করলে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে পরিবহণ বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের বরখাস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নন। কোনও অবস্থাতেই তোলাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না এবং আমরা প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতির উপাদানগুলোকে নির্মূল করার ব্যাপারে দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা কোনও অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রশাসনের সকল স্তরের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে থাকুক। কোনও কর্মকর্তাকে দুর্নীতি, হয়রানি বা অবৈধ সুবিধা গ্রহণে জড়িত পাওয়া গেলে। তাকে কঠোরতম শাস্তিমূলক ও আইনি পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেআইনি ভাবে রাস্তাঘাটে গাড়ি আটকানো এবং পরিবহণ ব্যবসায়ীদের হেনস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশিকাও কার্যকর হবে। যদি কোনও আধিকারিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং হেনস্থার অভিযোগ প্রমাণিত হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে সব গাড়ি বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে, তা ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।