এক ঝলক
প্রশ্নপত্র ফাঁসের মামলা শুনতে রাজি প্রধান বিচারপতি প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনছে সরকার চাঁদাবাজি দুর্নীতি সহ্য করা হবে না ঃ মুখ্যমন্ত্রী রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ

১৬৭তম আয়কর দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতরের উদ্যোগে শুক্রবার আলিপুরের ধনো ধন্য অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল ১৬৭তম আয়কর দিবস।
Ganamadhyam
25 July, 2026



অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ, পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ। এদিনের অনুষ্ঠানে সফল আয়কর কর্মী ও অফিসারদের তাদের কাজের স্বীকৃতি স্বরূপ পুরষ্কৃত করা হয়। স্বপন দাশগুপ্ত দেশের অগ্রগতিতে শক্তিশালী প্রতিষ্ঠান ও জনবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কর প্রদানের সংস্কৃতি এবং স্বচ্ছ প্রশাসনই উন্নত অর্থনীতির অন্যতম ভিত্তি।প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, আস্থা, স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে কর প্রশাসন গড়ে তুলতে দফতর প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থ জোগাতে আয়করের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে নতুন আয়কর আইন, ২০২৫-কে দেশের কর ব্যবস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়। এই আইনের মাধ্যমে কর কাঠামোকে আরও সহজ, স্বচ্ছ, ন্যায্য ও দক্ষ করে তোলার পাশাপাশি স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
ই-পেপার