এক ঝলক
অনুপ্রবেশকারীদের সঙ্গে প্যাকেজ চুক্তি করতো বনগাঁর সাহাবুদ্দিন দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের

চেলসি থেকে ধারে অ্যাস্টন ভিলায় যাচ্ছেন গার্নাচো

নিজস্ব সংবাদদাতা : চেলসির আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে ধারে দলে নিতে সমঝোতায় পৌঁছেছে অ্যাস্টন ভিলা।
Ganamadhyam
24 July, 2026
২০২৬-২৭ মরশুম জু ভিলার জার্সিতে খেলবেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তি অনুযায়ী, ধারের মেয়াদ শেষে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে গার্নাচোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ থাকবে অ্যাস্টন ভিলার। তবে সেই শর্তগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গার্নাচো ইতোমধ্যে বার্মিংহামে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। ভিলা যদি পরবর্তীতে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তিতে যেতে সম্মত হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। জানা গেছে, আগামী মরশুমে নির্দিষ্ট সংখ্যক ম্যাচে খেলার মতো শর্ত পূরণ হলেই গার্নাচোকে কেনার সুযোগ সক্রিয় হতে পারে। চেলসি আশাবাদী, সেই শর্ত পূরণ হবে এবং সেক্ষেত্রে তারা প্রায় ৪ কোটি ৩০ লাখ পাউন্ড পাবে।
এর আগে মঙ্গলবার অ্যাস্টন ভিলার ইংলিশ উইঙ্গার মর্গান রজার্সকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল চেলসি। তার পরদিনই স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাব থেকে গার্নাচোর ভিলায় যাওয়ার খবর সামনে এলো।
ই-পেপার