এক ঝলক
অনুপ্রবেশকারীদের সঙ্গে প্যাকেজ চুক্তি করতো বনগাঁর সাহাবুদ্দিন দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের

ডেম্বেলের দিকে নজর আল ডিলারের

রিয়াধ : ট্রান্সফার বাজারে আবারও বড় ধরনের চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের প্রভাবশালী ক্লাব আল হিলাল।
Ganamadhyam
24 July, 2026



ডাচ উইঙ্গার ক্রাইসেনসিও সামারভিলকে দলে নেওয়ার পর এবার ফরাসি তারকা উসমান দেম্বেলের দিকে নজর দিয়েছে রিয়াদের ক্লাবটি। নিজেদের আক্রমণভাগকে আরো শক্তিশালী করতে বর্তমান বিশ্বসেরা ফুটবলারকে নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, দেম্বেলের প্রতিনিধির সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক যোগাযোগ সেরেছে আল হিলাল কর্তৃপক্ষ। সৌদি ক্লাবের বার্তা একদম পরিষ্কার, ২৯ বছর বয়সী এই ফরাসি তারকা ইতিবাচক সাড়া দিলেই তার বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আনুষ্ঠানিক দরকষাকষিতে নামবে তারা। তবে আল হিলালের জন্য এই দলবদল মোটেও সহজ হবে না। কারণ পিএসজির বর্তমান ক্রীড়া প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেম্বেলে। তার ওপর ২০২৫ সালে ফুটবলাদের ব্যাক্তিগত সর্বোচ্চ সম্মাননা ব্যালন ডি’অর জয়ের পর পিএসজিতে এই তারকার গুরুত্ব আরো বেড়েছে। প্যারিসের ক্লাবটি দেম্বেলেকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তাকে দীর্ঘমেয়াদে ক্লাবে রেখে দিতে ইতিমধ্যে নতুন চুক্তির বিষয়ে জোর আলোচনা শুরু করেছে পিএসজি কর্তৃপক্ষ। ফলে বিপুল অর্থের প্রস্তাব নিয়ে আল হিলাল এগোলেও শেষ পর্যন্ত দেম্বেলেকে সৌদি প্রো লিগে উড়িয়ে আনা বেশ কঠিনই হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
ই-পেপার