গুরুগ্রাম : ভারতে নিউ এনার্জি মোবিলিটি এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করে জেএসডব্লু এমজি মোটর ইন্ডিয়া আজ উন্মোচন করলএমজি অ্যাডাপ্ট(অ্যাডভান্সড ড্রাইভ আর্কিটেকচার প্ল্যাটফর্ম টেকনলজি)—যা ভারতের প্রথম মাল্টি-নিউ এনার্জি ভেহিকল প্ল্যাটফর্ম। ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে তৈরি এই মডুলার আর্কিটেকচারটি ইলেকট্রিক ভেহিকল, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল এবং রেঞ্জ এক্সটেন্ডার ইলেকট্রিক ভেহিকল -কে একই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে। পাশাপাশি এই প্ল্যাটফর্ম ড্রাইভিং রেঞ্জ বাড়ানো, দ্রুত চার্জিংয়ের সুবিধা,উন্নততর দক্ষতা, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত নিরাপত্তার লক্ষ্য নিয়েতৈরি করা হয়েছে।