এক ঝলক
শনিবারই ক্যাগ রিপোর্ট প্রকাশ, আমফান দুর্নীতিতে এফআইআর হবার সম্ভাবনা তৃণমূলের পার্টি ফান্ড মামলায় শুভাশিসকে তলব ইডির ককরোচ কান্ডে বিরক্তি প্রকাশ বিচারপতির, জবাব তলব দিল্লি হাই কোর্টের পশ্চিমবঙ্গ স্টেট তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ও জিসিএস পিস কাপ ২০২৬ নিরাপদ সাঁতার ও জল-নিরাপত্তা প্রসারে যৌথ উদ্যোগ নিল সিনি ও মেদিনীপুর সুইমিং ক্লাব

কিয়া ইন্ডিয়া আকর্ষণীয় মূল্যে সাইরোস ইভি বাজারে আনল

নতুন দিল্লি : ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া ইন্ডিয়া আজ তাদের দ্বিতীয় ভারতে তৈরি মাস-মার্কেট ইলেকট্রিক ভেহিকেল (ইভি)—‘কিয়া সাইরোস ইভি’ বাজারে এনেছে। এর ৪২ কিলোওয়াট, ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১৩.৪৯ লক্ষ টাকা থেকে এবং ৫১.৪ কিলোওয়াট ‘এক্সটেন্ডেড রেঞ্জ’ ভেরিয়েন্টের দাম ১৬.৯৯ লক্ষ টাকা থেকে। প্রতিটি শো রুম দাম। ইলেকট্রিক চলাচলের ব্যবস্থাকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি বজায় রেখে, কিয়া এই গাড়ির সাথে মালিকানার ক্ষেত্রে শিল্পের অন্যতম সেরা কিছু সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে—শিল্পের সেরা নিশ্চিত পুনঃক্রয় কর্মসূচি, ব্যাটারি অ্যাজ অ্যা সার্ভিস এবং লাইফটাইম বা আজীবন হাই-ভোল্টেজ ব্যাটারি ওয়ারেন্টি। এই পদক্ষেপগুলো ইলেকট্রিক গাড়িতে স্থানান্তরকে আরও সাশ্রয়ী, নিশ্চিত ও দুশ্চিন্তামুক্ত করে তোলে। আগামী ৩০ জুলাই থেকে সারা দেশের কিয়া ডিলারশিপগুলোতে সাইরোস ইভি বিক্রির জন্য পাওয়া যাবে।
Ganamadhyam
24 July, 2026
ই-পেপার