এক ঝলক
কামদুনির তদন্তে ছিল চরম গাফিলতি, মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের অভিযোগ সীমান্তে মানব পাচার রুখতে স্বরূপনগরে বিএসএফের বিশেষ কর্মসূচি ফের বিয়ের পিঁড়িতে জেনিফার প্রতিবাদী জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিএবির ইলেক্টোরাল অফিসার হাওড়ার খটির বাজারে ছুরিতে আহত এক কিশোরী

ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্ক পুনরুদ্ধারে টয়োটা কিরলোস্কার মোটর

বেঙ্গালুরু : টয়োটা কিরলোস্কার মোটর (টিকেএম) ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের ‘হার্বিভোর সাফারি জোন’-এর ১০ হেক্টর এলাকায় পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্প ‘জু অথরিটি অফ কর্ণাটক’-এর কাছে হস্তান্তর করেছে। এই উদ্যোগটি টিকেএম–এর ‘হারমনি উইথ নেচার – গ্রিন ওয়েভ’ বা প্রকৃতির সাথে সামঞ্জস্য – সবুজ ঢেউ প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ। তাদের করপোরেট পরিবেশগত দায়বদ্ধতার অঙ্গীকারের একটি অংশ হিসেবে তুলে ধরা হয়। ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর এ ভি সূর্য সেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর ভাইস প্রেসিডেন্ট এ রমেশ রাও, টিকেএম –এর ঊর্ধ্বতন নেতৃত্ব এবং পার্কের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রকল্পটি হস্তান্তর করা হয়। এই প্রকল্পে বৈজ্ঞানিক পদ্ধতিতে আগাছা অপসারণ এবং দেশীয় প্রজাতির চারা রোপণের মাধ্যমে তৈরি করা হচ্ছে।এই উদ্যোগের ফলে পার্কের তৃণভোজী প্রাণীদের জন্য খাদ্যের (চারার) প্রাপ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা বন্যপ্রাণীদের সামগ্রিক কল্যাণে অবদান রাখবে।
Ganamadhyam
16 July, 2026
ই-পেপার