এক ঝলক
কামদুনির তদন্তে ছিল চরম গাফিলতি, মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের অভিযোগ সীমান্তে মানব পাচার রুখতে স্বরূপনগরে বিএসএফের বিশেষ কর্মসূচি ফের বিয়ের পিঁড়িতে জেনিফার প্রতিবাদী জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিএবির ইলেক্টোরাল অফিসার হাওড়ার খটির বাজারে ছুরিতে আহত এক কিশোরী

ইনড্রাইভ কলকাতায় চালু করলো ‘ইনড্রাইভ টোটো কুইক’

কলকাতা: ন্যায্য মূল্য এবং পছন্দের স্বাধীনতার মডেলের জন্য পরিচিত বিশ্বব্যাপী মোবিলিটি প্ল্যাটফর্ম ‘ইনড্রাইভ কলকাতায় ‘‘ইনড্রাইভ টোটো কুইক’ চালু করার ঘোষণা করেছে। শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য তৈরি এই নতুন রাইড ক্যাটাগরিটি যাত্রীদের দ্রুত এবং নিজেদের শর্ত অনুযায়ী শহরজুড়ে চলাচলের আরও একটি উপায় করে দেবে। ‘‘ইনড্রাইভ টোটো কুইক’-এর মাধ্যমে সর্বোচ্চ চারজন যাত্রী বাড়ির দোরগোড়া থেকে গন্তব্য পর্যন্ত যাতায়াত করতে পারবেন এবং এর ভাড়া শুরু হবে ৩৫-৪০ টাকা থেকে। যাত্রীরা ভাড়া নিয়ে দরকষাকষি করতে পারবেন এবং মূল্য, রেটিং ও অভিজ্ঞতার ভিত্তিতে চালক বেছে নিতে পারবেন। এই টোটো পরিষেবাটি দৈনন্দিন স্থানীয় যাতায়াতে আরও স্বচ্ছতা ও পছন্দের সুযোগ নিয়ে এসেছে।
Ganamadhyam
17 July, 2026
ই-পেপার