এক ঝলক

রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে শ্রীরামপুরে শমীক

তরুণ তাঁতি (হুগলি): শ্রীরামপুরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছ। এই মুহূর্তে রাজ্যে বাবর আকবর হুমায়ুন জাহাঙ্গীর ঔরঙ্গজেবদের সরকার নেই। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যেকোনো ধরনের বিচ্যুতি ধরছে এবং যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করছে।সরকার গুন্ডা দমনে আইন নিয়ে এসেছে।
Ganamadhyam
08 July, 2026
সাংবাদিকদের কাছেও আবেদন করেন বিজেপি রাজ্য সভাপতি।যখনই কোন নিরপরাধ মানুষের ওপর আক্রমণ হবে আপনারা খবর পাবেন। আপনারাও প্রশাসনকে পুলিশকে জানাবেন ব্যবস্থা হবে।
শীতলখুচিতে মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম বর্ষণ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য্য বলেন, সিপিআইএম এই জেলায় আমাদের অনেক কর্মীকে খুন করেছে। কিন্তু তারপরও বলছি সিপিআইএমের কোন নেতার উপরে যদি এই ধরনের আচরণ যারা করেছেন তারা ঘৃণ্য কাজ করেছেন। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর ই ডি তদন্ত প্রসঙ্গে বলেন, এটা আমরাও চাই সাধারণ মানুষেরও দাবি পিডি সিবিআইয়ের  চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে  এটা শেষ হোক। আসল যে দোষী তাকে সামনে নিয়ে আসুক। সুখেন্দু শেখর রায়ের অমিত শাহর সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, তার রাজনৈতিক অবস্থান প্রত্যেকের জানা। তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি।শিক্ষা বংশ পরিচয় মানুষের জানা।তিনি একজন বিদগ্ধ মানুষ তিনি অমিত শা সঙ্গে বৈঠকে এটা আনন্দের বিষয়। অভিষেকের রক্ষাকবচ সম্পর্কে বলেন, আগে আমরা ব্লাড স্যাম্পেল জানতাম এখন শুনছি ভয়েস স্যাম্পেল। কাকুর গলার আওয়াজ নিয়ে অনেক আলোচনা হয়েছে।কাক কখন কোকিল হয়ে যাবে খুব জটিল বিষয়, আমরা বলতে পারছি না।
ঋতব্রত তৃনমূল বারুইপুর যাওয়া প্রসঙ্গে বলেন, যারা কংগ্রেসে থাকলে অফিসে কাজল দিত তাদেরকে বিধায়ক বানিয়েছেন।তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পরিবর্তন এনেছিলেন, তার পতাকা তলায় এসেছিলেন অনেকে। তিনি তো এমন সোনার টুকরো ভাইদের চারিদিক থেকে ধরে এনেছিলেন এখন তিনিই বুঝুন কিভাবে সামলাবেন।( ছবি: জ্যোতির্ময় বসু)
ই-পেপার