এক ঝলক

রাজ্যসভার ৩ আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা: ফের রাজ্যে নির্বাচন। সোমবার পশ্চিমবঙ্গের  রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক এর পদত্যাগের জেরে রাজ্যসভার তিনটি আসন খালি হয়ে গিয়েছিল। সেই শূন্যস্থান পূরণ করতেই ২৪ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
Ganamadhyam
07 July, 2026
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জুলাই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই, ১৫ জুলাই।মনোনয়নপত্র যাচাই হবে এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন হিসাবে ধার্য করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সেই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে অস্বস্তি ও মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। দলের বহু নেতা-নেত্রী, নির্বাচিত সাংসদ ও বিধায়ক প্রকাশ্যে ভিন্ন সুরে কথা বলছেন। প্রায় প্রতিদিনই কেউ না কেউ দল ছেড়ে অন্য শিবিরে যোগ দিচ্ছেন। আবার কেউ সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, কাউন্সিলর বা মেয়রের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। উল্লেখ্য, ৪ জুন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। দল থেকেও ইস্তফা দিন তিনি। দিল্লিতে উপরাষ্ট্রপতির কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের পদত্যাগ পত্রটি জমা দেন এই প্রবীণ নেতা। এরপর ১০ জুন সুস্মিতা দেব। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণানের কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা দেশের প্রাক্তন ভারী শিল্পমন্ত্রী কংগ্রেসের সন্তোষমোহন দেবের কন্যা। তারপর দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বাড়িতেও যান তিনি। সেখানে গিয়ে খোশগল্পও করেন সুস্মিতা।সর্বশেষে ১১ জুন বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণানের কাছে ইস্তফাপত্র পেশ করেন প্রকাশ চিক রবাইক। এবার রাজ্যসভার এই তিন শূন্যপদ পূরণ করবে কমিশন। তারই বিজ্ঞপ্তি প্রাকাশ করা হল সোমবার।
ই-পেপার