বোমান ইরানিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করল এগোজ
নিজস্ব সংবাদদাতা: পরিচ্ছন্ন, ট্রেসেবল এবং হাই-প্রোটিন পুষ্টির উপর জোর দেওয়া ভারতের প্রথম ডিমের ব্র্যান্ড এগোজ আজ খ্যাতনামা অভিনেতা বোমান ইরানিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করার কথা ঘোষণা করেছে, সেই সঙ্গে এই যোগসূত্র উদযাপনে একটি নতুন ক্যাম্পেনও প্রকাশ করেছে। এ এক আনন্দের জুটি। ব্র্যান্ড এবং মানুষটি, দুজনেরই রয়েছে উষ্ণতা, বুদ্ধিদীপ্ত রসিকতা আর এক চিলতে দুষ্টুমিভরা হাসিতে মানুষের মন জয় করার সহজাত দক্ষতা। বোমানের বহুমুখী পর্দা-উপস্থিতি, নিখুঁত কমিক টাইমিং এবং প্রতিদিনের মুহূর্তের মধ্যেও হাসির উপাদান খুঁজে নেওয়ার ক্ষমতা তাকে এমন একটি ব্র্যান্ডের জন্য স্বাভাবিক পছন্দ করে তুলেছে, যে চায় ভালো খাবার, ভালো পুষ্টি আর ভালো সময় আপনার রোজকার থালার অংশ হয়ে উঠুক।এএনসি-র ভাবনায় তৈরি এই ক্যাম্পেনে সমস্ত মজার কেন্দ্রে রয়েছেন বোমান, আর এগোজ-এর একটি ডিম খাওয়ার সহজ আনন্দকে তুলে ধরা হয়েছে এক সতেজ, প্রাণবন্ত ভঙ্গিতে। সানি সাইড আপ।এই যোগসূত্র প্রসঙ্গে এগোজ-এর কো-ফাউন্ডার ও সিইও অভিষেক নেগি বলেন, বোমান ইরানির মধ্যে এমন এক উষ্ণতা ও রসবোধ রয়েছে যা মুহূর্তেই মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে, আর এগোজ ঠিক এই মূল্যবোধেরই প্রতীক। আমরা সবসময় বিশ্বাস করে এসেছি যে একটি ভালো ডিম পুরো খাবারের মেজাজ বদলে দিতে পারে, এবং এই ক্যাম্পেন সেই ভাবনাকেই অনেকটা আন্তরিকতা আর অনেকটা মজার সঙ্গে তুলে ধরেছে।