নতুন দিল্লি : ভিভো ইন্ডিয়া ভারতে তাদের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন ভিভো এক্স ফোল্ড৬ উন্মোচন করেছে। অরিজিনওএস ৭, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সুবিধা, জাইস ক্যামেরা প্রযুক্তি এবং ৬৯০০ এমএএইচ ব্যাটারি-সহ ফোনটি একসঙ্গে একাধিক কাজ করার পাশাপাশি উন্নত ছবি তোলার অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।এক্স ফোল্ড৬-এ রয়েছে অরিজিন ওয়ার্কবেঞ্চ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা- নির্ভর অ্যাপের মধ্যে তথ্য স্থানান্তরের সুবিধা, যার মাধ্যমে একই সঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সহজে তথ্য সরানো যায়। মাল্টি-স্প্লিট স্ক্রিন সুবিধায় একসঙ্গে চারটি উইন্ডো ব্যবহার করা সম্ভব। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে জাইস এপিও টেলিফটো ক্যামেরা।ভিডিওর ক্ষেত্রে রয়েছে ৪কে ৬০ এফপিএস ডলবি ভিশন।ভাঁজযোগ্য ফোন বিভাগে ভারতের সবচেয়ে বড় ৬৯০০ এমএএইচ ব্যাটারি-র সঙ্গে রয়েছে ৮০ ওয়াট দ্রুত চার্জিং এবং ৪০ ওয়াট তারবিহীন দ্রুত চার্জিং। ফোনটিতে জল ও ধুলো প্রতিরোধের সুবিধাও রয়েছে। ১৩ অক্টোবর থেকে ফোনটি পাওয়া যাবে। প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে।