এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

এসআইআরে নাম বাদ মানে নাগরিকত্ব বাদ যাওয়া নয় : সুপ্রিম কোর্ট

নতুন দিল্লি: এসআইআর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, এসআইআরে নাম না থাকা মানেই নাগরিকত্ব খারিজ নয়। যাদের নাম বাদ গিয়েছে, তাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না বলেও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।মঙ্গলবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালে কত মামলার নিষ্পত্তি হয়েছে, বাদ যাওয়া কতজনের নাম নতুন করে জুড়েছে তালিকায়, মঙ্গলবার এনিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে কমিশন জানায়, তারা এ বিষয়ে একটি বৈঠক করেছে। আরও একটি বৈঠক করা হবে। তার পরই তারা বিষয়টি জানাতে পারবে। তার জন্য আরও ১০ দিন সময় প্রয়োজন। উল্লেখ্য, গত শুনানিতেই নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল ট্রাইবুনালে কত আবেদন জমা পড়েছে, কত নিষ্পত্তি হয়েছে। বাকি নিষ্পত্তি করতে কত সময় লাগবে। তখন আদালতের কাছে আরও সময় চেয়ে নেন কমিশনের আইনজীবী।শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়। সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়াও নয়। এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতির নির্দেশ, কমিশনকে হলফনামা জমা দিয়ে জানাতে হবে, মোট কত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে, আর মোট কত নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি, এই আবেদন নিষ্পত্তির জন্য আরও ট্রাইবুনাল লাগবে কি না তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, বর্তমানে ১৯টি ট্রাইবুনাল কাজ করছে। উল্লেখ্য, এ বিষয়ে তথ্যের অধিকার আইনে একটি মামলা হয়েছিল। সেই আরটিআই-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৮ লক্ষ ১০ হাজার আবেদন জমা পড়েছে ট্রাইবুনালে। অন্য দিকে, তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য মাত্র ৭ লক্ষ ভোটার আবেদন জানিয়েছেন। ট্রাইবুনালে বাকি ৩১ লক্ষের বেশি আবেদন করেছে নির্বাচন কমিশন নিজেই।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার