তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা জাগালো ভিভো ইগনাইট ২০২৬
নতুন দিল্লি : ভিভো ইন্ডিয়া আজ ঘোষণা করেছে যে, স্কুল শিক্ষার্থীদের জন্য তাদের প্রধান জাতীয় উদ্ভাবনী উদ্যোগ ' ভিভো ইগনাইট ২০২৬'এ ৩৮,০০০-এরও বেশি নিবন্ধন জমা পড়েছে, যা এই কর্মসূচির এযাবৎকালের বৃহত্তম সমর্থন। এবারের সংস্করণে ৭০৫টি জেলা ও ৪,৫০০-এরও বেশি শহরের ১২,০০০-এরও বেশি স্কুল থেকে নিবন্ধন পাওয়া গেছে। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল—যার মধ্যে ৯২টি 'অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট' বা উচ্চাকাঙ্ক্ষী জেলাও অন্তর্ভুক্ত—থেকে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহারের প্রতি তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান আগ্রহই এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৬,১০০-এরও বেশি উদ্ভাবনী ধারণা জমা দিয়েছে। তারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির প্রয়োগ ঘটিয়েছে। আগের সংস্করণের তুলনায় ভিভো ইগনাইট –এর জাতীয় পরিসর আরও বিস্তৃত হয়েছে।