নতুন ফোল্ডেবল স্মার্টফোন গুলোর ৪৫% প্রি-অর্ডার পেয়েছে স্যামসাং
গুরুগ্রাম : স্যামসাং-এর অষ্টম প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন—গ্যালাক্সি জেড ফোল্ড৮ আল্ট্রা, গ্যালাক্সি জেড ফোল্ড৮ এবং জেড ফ্লিপ ৮, প্রি-অর্ডারের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, যা ভারতে ফোল্ডেবল প্রযুক্তির মূলধারায় প্রবেশ এবং গ্রাহকদের অভূতপূর্ব উৎসাহকে তুলে ধরেছে। ভারতে ২২শে জুলাই লঞ্চ হওয়া মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই নতুন ডিভাইস দুটির জন্য ২,৭১,০০০-এর বেশি প্রি-অর্ডার জমা পড়েছে।গ্যালাক্সি জেড ফোল্ড৮ আল্ট্রা, গ্যালাক্সি জেড ফোল্ড৮ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যার ৪৫% প্রি- অর্ডার এসেছে দ্বিতীয় স্তরের শহর এবং তার বাইরের অঞ্চলগুলো থেকে। এটি এই অঞ্চলগুলোতে ফোল্ডেবল ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদাকেই তুলে ধরেছে।