এক ঝলক
সোমবার বিধানসভায় ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দুর দলের অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, মামলায় ধাক্কা মমতাপন্থী তৃণমূলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সংসদ অভিযান, যন্তরমন্তরে তুলকালাম সংসদের বাদল অধিবেশনে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর সরকারি দফতরে বাংলা ভাষাকে গুরুত্ব, ইংরাজির পরিবর্তে রাজভাষা ব্যবহারের পরামর্শ

জম্মু-কাশ্মীরে হড়পা বানে মৃত ১০

জম্মু: রাতভর টানা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত জম্মু- কাশ্মীরের কয়েকটি জেলা। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রজৌরি- সহ বেশ কয়েকটি জেলা।
Ganamadhyam
20 July, 2026


হড়পা বানের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। নিখোঁজ অনেকে। শনি ও রবিবার ভারী বৃষ্টির জেরে কার্যত জলের নিচে চলে গিয়েছে  রাজৌরি, পুঞ্চ-সহ একাধিক জেলা। নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধি পাওয়ায় রাজৌরির নিচু অঞ্চলগুলি সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে। বন্যার জেরে জম্মু ও কাশ্মীরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও অনেকে।  তবে নিখোঁজ এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতর ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করায় আতঙ্ক বাড়ছে জেলাগুলিতে। জম্মুর রজৌরিতে রবিবার সকালে হড়পা বান নেমে আসে। নদীগুলিতে জলের স্তর বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। দু’পার ছাপিয়ে নদীর জল নিচু এলাকাগুলিতে ঢুকতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুহূর্তে মুহূর্তে জলস্তর বাড়ছে। ফলে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। হড়পা বানের জেরে রজৌরিতে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। গাড়িও ভেসে গিয়েছে। এক মহিলা জলের তোড়ে ভেসে যান। পরে তার দেহ উদ্ধার হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দারখালি, খান্ডলি, সুখতো এবং জমোলার মতো জেলার বড় নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। দরখালি নদীর জল বসতি এলাকায় ঢুকে পড়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। জেলা প্রশাসন গুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। অন্য দিকে, পুঞ্চেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় রজৌরিতে বৃষ্টি হয়েছে ১০৩ মিলিমিটার। পুঞ্চে ৭৭ মিমি, উধমপুরে ১০১ মিমি, কাটরায় ৮৫ মিমি বৃষ্টি হয়েছে। গত দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টি হয় একাধিক জেলায়। যার জেরে ফুলেফেঁপে ওঠে সমস্ত নদী। দারহালি, খান্দালি, সুকতোহ, জামোলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিন দারহালি নদীর জল বাঁধ ভেঙে বাসস্ট্যান্ডের পার্কিং লটে ঢুকে পড়ে বহু যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসে। পুঞ্চ জেলায় বাড়ি ধসে গিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, রাজৌরিতে ভূমিধ্বসে মৃত্যু হয়েছে একজনের। দুই জেলাতে আরও ৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। বহু পরিবারকে প্লাবিত অঞ্চল থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। যদিও এখনই ক্ষয়ক্ষতি পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, জল সরলে তবেই এই বিষয়ে বিশদে জানানো সম্ভব হবে।
ই-পেপার