এক ঝলক
ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর জাল নথি তৈরির চক্রের খোঁজে ইডির অভিযান উপরাষ্ট্রপতির কাছে কোয়েল মল্লিকের ইস্তফা বসিরহাটে ইডি-এটিএসের ম্যারাথন তল্লাশি, নিশানায় খারিজি মাদ্রাসা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাত সকালে বাগদায় ইডির হানা

উপরাষ্ট্রপতির কাছে কোয়েল মল্লিকের ইস্তফা

নিজস্ব সংবাদদাতা: এবার রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন অভিনেত্রী।
Ganamadhyam
17 July, 2026


 তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি।  এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া তিন প্রতিনিধি সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেন। কোয়েলের পদত্যাগে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯।  পদত্যাগের পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। এতে জল্পনা ছড়ায়, তাহলে কি এবার কোয়েলও বিজেপির পথে?  সম্প্রতি ভূপেন্দ্রের হাত ধরেই তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন। রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন। তাদের তিন জনকেই রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। ইস্তফা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করায় চর্চা শুরু হয়েছে, তাহলে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন কোয়েল? গত ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। যদিও ৪ মে রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের রাজনৈতিক বৃত্তের ছবিটাই রাতারাতি বদলাতে শুরু করে। লোকসভার সিংহভাগ সাংসদই তৃণমূল ছেড়েছেন। এনসিপিআই দলে নাম লিখিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষ, ইউসুফ পাঠানরা। আবার তারপরেই সুখেন্দুদের বিজেপিতে যোগ দিতে দেখা যায়। কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যসভার উপনির্বাচনের জন্য টিকিটও পেয়ে যান তারা। প্রশ্ন উঠছে,তাহলে কি সুখেন্দুদের মতো মতো কোয়েলকে কি রাজ্যসভায় পাঠাবে বিজেপি? সূত্রের খবর, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণের কাছে ইমেল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন কোয়েল। কিন্তু নিয়ম অনুসারে, রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হলে সাংসদকে সশরীরে হাজিরা দিতে হয়। সেই মতো বৃহস্পতিবার  কোয়েল রাজ্যসভার চেয়ারম্যানের হাতে ইস্তফাপত্র দেন। গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ছিল। তার কয়েক দিন আগে তদানীন্তন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খতিয়ান নিয়ে মল্লিকবাড়িতে গিয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে যান কোয়েল। কিন্তু রাজ্যে পালাবদলের পর রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক।
ই-পেপার