এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ইমনকে

কলকাতাঃ জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে বেশ কিছু ভূমিকায় দেখা গিয়েছে এত দিন।
Ganamadhyam
26 July, 2026


নিয়মিত গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয় করেছেন। রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে পাওয়া গিয়েছে ইমনকে। কিছু মিউজিক ভিডিয়োতে ইমন নেচে বুঝিয়ে দিয়েছেন, সেটিও তাঁর বেশ রপ্ত রয়েছে। একটি ফ্যাশন শো-এর মঞ্চে প্রথমবার হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন গায়িকা এই বছর। এবার নন-ফিকশনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে গায়িকাকে। তবে ইমনকে যোগাযোগ করা হলেও, এই বিষয়ে কিছু ভাঙতে চাইলেন না। তবে টলিপাড়ায় চর্চা, বেশ অন্যধারার নন-ফিকশনেই ইমনকে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে। বিষয়টা এত দিন টলিপাড়ায় কারও নজরে আসেনি। তবে শুক্রবার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটা ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। যা দেখে বোঝা যায়, শুটিংয়ে ফিরেছেন সায়ন্তিকা। তারপর খোঁজ নিয়ে জানা গেল, নন-ফিকশনে অতিথি হিসাবে থাকবেন সায়ন্তিকা। কিন্তু ইমন আর সায়ন্তিকা কেন মুখোমুখি, কী ধরনের নন-ফিকশন হতে চলেছে, এই ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির জন্য গান গেয়েছেন ইমন। সেই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের সঙ্গে দেখা করতে সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন গায়িকা। বিধানসভা নির্বাচনের মরসুমে চর্চায় ছিলেন ইমন। তার কাছে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ার প্রস্তাব ছিল সবুজ শিবিরের তরফে। তবে সেই প্রস্তাব ফিরিয়েছিলেন গায়িকা। ভোটের প্রচারে দেখা গিয়েছিল তাকে। এই মুহূর্তে ইমন ব্যস্ত রয়েছেন, দর্শকদের নতুন গান উপহার দেওয়ার কাজে। পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় তাকে কেমন লাগে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
ই-পেপার