এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মরশুমে বার্তা অমিতাভের

মুম্বইঃ আবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে ফিরছেন অমিতাভ বচ্চন। তবে এ বার শুধু সঞ্চালক হিসাবেই নয়, থাকছে কিছু সংযোজনও। নতুন মরসুমে নির্মাতারা নিয়ে এসেছেন নতুন ভাবনা।
Ganamadhyam
19 July, 2026


যেখানে তথ্য জানা বা উত্তর মুখস্থ রাখার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাবে বিচারবোধ, যুক্তি এবং চিন্তা করার ক্ষমতা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের প্রচার-ঝলক। প্রতি ঝলকেই অমিতাভ বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তাঁর কথায়, এখন প্রায় সব প্রশ্নের উত্তর মানুষের হাতের মুঠোয়। মুঠোফোন খুললেই মুহূর্তে মিলছে প্রয়োজনীয় তথ্য। তাই শুধু উত্তর জানাই আর যথেষ্ট নয়। সেই উত্তর বুঝে কতটা ব্যবহার করা যায়, সেটাই হবে আসল পরীক্ষা। ভিডিয়োয় বিগ বি বলেন, এখন উত্তর সর্বত্র পাওয়া যায়, এমনকি আপনার মুঠোফোনেও। তাই এ বার ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধু উত্তর মুখস্থ রাখলে চলবে না, উত্তর দেওয়ার আগে ভাবতে হবে।
ভিডিয়োয় আরও কথা বলেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, ভূগোল, ইতিহাস কিংবা বিজ্ঞান— কেবল এই বিষয়গুলির জ্ঞান থাকলেই সাফল্য মিলবে না। কারণ, এ বার খেলার ধরনও বদলে যাচ্ছে। তথ্য জানার পাশাপাশি সেই তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এ বার প্রতিযোগীদের এগিয়ে রাখবে। তৃতীয় প্রচার- ঝলকে বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ টেনে আনেন অমিতাভ। তাঁর বক্তব্য, প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যে কাজ এক সময় অসম্ভব বলে মনে হত, তা এখন মুহূর্তের মধ্যে সম্ভব হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষকেও নিজের ভাবনার ধরন বদলাতে হবে। সেই কারণেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন মরসুমেও আনা হয়েছে এই পরিবর্তন।
তথ্যের সহজলভ্যতার এই যুগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন মরসুম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বেশ কঠিন। তাই এই অনুষ্ঠান এ বার আর শুধুমাত্র সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হয়ে থাকবে না।
ই-পেপার