এক ঝলক
সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল আদালতের জমি মামলায় অতীন ঘোষকে সাময়িক স্বস্তি দিল আদালত জমি জালিয়াতি মামলায় সুমিতের আগাম সুরক্ষা বাতিল

আইলিড–এর আয়োজনে 'ইউনাইটেড থ্রু স্পোর্ট' শীর্ষক অনুষ্ঠান

কলকাতা : কলকাতার আইলিড -এর ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগ "ইউনাইটেড থ্রু স্পোর্ট – সেলিব্রেটিং দ্য স্পিরিট অফ দ্য কমনওয়েলথ গেমস ২০২৬" শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে কূটনীতি, ক্রীড়া প্রশাসন এবং অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ক্ষেত্রের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে এক আকর্ষণীয় আলোচনায় সকলে মিলিত হন।পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের জন্য নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; তারা আইলিড –এর স্পোর্টস ম্যানেজমেন্ট বিভাগের ইন-চার্জ জুপিটার দালাই-এর সঞ্চালনায় আয়োজিত এক মত বিনিময় মূলক প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ঠ ব্যক্তিরা। এছাড়া, অন্তর্ভুক্তিমূলক খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া এই অনুষ্ঠানে "খেলার মাধ্যমে ঐক্য: একটি কমনওয়েলথ কথোপকথন" শিরোনামে একটি আকর্ষণীয় প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছিল।
Ganamadhyam
30 July, 2026
ই-পেপার