এক ঝলক
সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল আদালতের জমি মামলায় অতীন ঘোষকে সাময়িক স্বস্তি দিল আদালত জমি জালিয়াতি মামলায় সুমিতের আগাম সুরক্ষা বাতিল

ফিজিক্সওয়ালা নিট ২০২৬-এর শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করছে

কলকাতা: শিক্ষা-প্রযুক্তি সংস্থা 'ফিজিক্সওয়ালা' (পিডাবলু) তাদের নিট ২০২৬ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে, যেখানে বহু শিক্ষার্থী নিট-এর সর্বভারতীয় র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করেছে। সেরা ফলাফল অর্জনকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—রবিকান্ত দিবাকর (৫৫ তম), শিবাংশ আনন্দ (১৫২ তম), দিব্যাংশ জয়সওয়াল (১৭৩ তম) এবং সাক্ষী কুমারী (১৯২ তম)। এই সাফল্য 'ফিজিক্সওয়ালা'-র শিক্ষাদান ব্যবস্থার নমনীয়তারই প্রমাণ; শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত পছন্দ ও শেখার ধরন অনুযায়ী অনলাইন কোর্স অথবা প্রযুক্তি-নির্ভর অফলাইন পিডাবলু বিদ্যাপীঠ' কেন্দ্র—যেকোনোটির মাধ্যমেই উচ্চ নম্বর অর্জন করেছে।পাশাপাশি, শিক্ষার্থীদের দুর্দান্ত সাফল্য উদযাপনের লক্ষ্যে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই শহরে ফিজিক্সওয়ালা-র যেসব শিক্ষার্থী অসাধারণ ফলাফল করেছে, তাদের মধ্যে অন্যতম হলেন শরণ্য নন্দী (২২৩৮তম), প্রিয়দীপ সাহা (৩০৫৭তম) এবং মুকাদ্দেস শেখ ( ৪৩৩৫ তম)।
Ganamadhyam
30 July, 2026
ই-পেপার