এক ঝলক
অনুপ্রবেশকারীদের সঙ্গে প্যাকেজ চুক্তি করতো বনগাঁর সাহাবুদ্দিন দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের

শিক্ষার্থীদের জন্য আইকিউওও জেড১১ লাইট ৫জি স্মার্টফোন লঞ্চ হল

নতুন দিল্লি : উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন ব্র্যান্ড আইকিউওও আজ বাজারে নিয়ে এলো জেড১১ লাইট ৫জি স্মার্টফোন। ক্লাসরুম, লাইব্রেরি, হোস্টেল এবং যাতায়াত—শিক্ষার্থীদের দৈনন্দিন ক্যাম্পাসের জীবনের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে তৈরি এই স্মার্টফোনটিতে রয়েছে এই সেগমেন্টের অন্যতম উজ্জ্বল ডিসপ্লে, প্রয়োজনীয় এআই-চালিত প্রোডাক্টিভিটি টুলস, মসৃণ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং মজবুত গঠনশৈলী। লেকচারে অংশ নেওয়া, অ্যাসাইনমেন্ট তৈরি করা,গভীর রাত পর্যন্ত পড়াশোনা, বিনোদন কিংবা বন্ধুদের সাথে যোগাযোগ রাখা—শিক্ষার্থীদের দিনের প্রতিটি কাজের ক্ষেত্রে সহায়তা করার জন্যই এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এর এআই-চালিত ফিচারগুলো ব্যবহারকারীদের আরও স্মার্ট অভিজ্ঞতা দেয়। এর সাথে যুক্ত হয়েছে ৬.৭৪-ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে, যা এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে উজ্জ্বল। জিবি অনুযায়ী বিভিন্ন ভেরিয়েন্টে দাম পৃথক।
Ganamadhyam
25 July, 2026
ই-পেপার