এক ঝলক
টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি ডেঙ্গু নজরদারিতে জোর, নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের বকেয়া গাড়ির কর মেটাতে সর্বোচ্চ ৪০% ছাড়ের পথে রাজ্য মেদিনীপুরে ‘সেবা জ্যোতি যাত্রা’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মন্ত্রী-প্রশাসনের আধিকারিকরা শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভায় যাব না : হুমায়ুন

ডেঙ্গু নজরদারিতে জোর, নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর দাপট। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৯ হাজারের কাছাকাছি। প্রতিদিনই দেড়শোর বেশি নতুন আক্রান্তের সন্ধান মিলছে। সংক্রমণের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ। তার পরেই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি-সহ একাধিক জেলা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডেঙ্গুর প্রথম তিন থেকে পাঁচ দিন এবং জ্বর কমে যাওয়ার পরের সময়টিকে। স্বাস্থ্যভবনের নির্দেশিকায় বলা হয়েছে, ডেঙ্গু জ্বরের প্রথম তিন থেকে পাঁচ দিন রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। প্রস্রাবের পরিমাণ, ঘুম, খিঁচুনি কিংবা আচরণ ও শারীরিক অবস্থায় কোনও পরিবর্তন হচ্ছে কি না, তা নজরে রাখতে হবে। পাশাপাশি রোগীর পরিবারের সদস্যদেরও ডেঙ্গুর বিপদসংকেত সম্পর্কে সচেতন করতে হবে।পেটে তীব্র ব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা শরীরের কোনও অংশ থেকে রক্তপাত-এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, ডেঙ্গুতে অনেক সময় জ্বর কমে যাওয়ার পরই জটিলতার ঝুঁকি তৈরি হয়। ফলে জ্বর নেমে গেলেই নিশ্চিন্ত না হয়ে রোগীকে পর্যবেক্ষণে রাখা জরুরি।ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রেও সময় অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যভবন।
Ganamadhyam
08 October, 2026
ই-পেপার