বিশ্বরূপ চট্টোপাধ্যায় (পুরুলিয়া): দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সেবা সেতু ক্যাম্প, যেখানে এলাকার সাধারণ মানুষদের এক ছাতার তলায় সমস্ত পরিষেবা দেওয়া যায়। রবিবার ছিল সেবা সেতু ক্যাম্পের শেষ দিন ছিল । সেখানের ক্যাম্পে আসেন গগনাবাদ গ্রামের বাসিন্দা নিখিল মিশ্র তিনি জানান তার জমি জায়গার কাগজপত্র বানান ভুল থাকায় পাকা পর্চা তৈরি হচ্ছিল না রবিবার সকালে ফর্ম তুলে ফিলাপ করার পর বিকেলেই পেয়ে যান পাকা পড়চার কাগজ। অন্যদিকে আগরডি গ্রামের বাসিন্দা তপন কুমার মাহাতো তার জমির কাগজপত্র বানান ভুল থাকার কারণে দীর্ঘদিন অসুবিধা সম্মুখীন হচ্ছিলেন অবশেষে ক্যাম্পে এসে বিকেলের মধ্যে পাকা পাকা পর্চা পেয়ে খুশি তিনি। এ বিষয়ে কাশিপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক অমিত চ্যাটার্জী জানান, আমাদের দপ্তর সব সময়ই সাধারণ মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর এ বিষয়ে কাশিপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা জানান, আমাদের সরকার আসার পর দুর্নীতি মুক্ত প্রশাসন চালানোর লক্ষ্যে সকালে ফর্ম জমা দেওয়ার পর বিকেলের মধ্যে পরিষেবা পেলেন এলাকার বাসিন্দারা।