এক ঝলক
প্রশ্নপত্র ফাঁসের মামলা শুনতে রাজি প্রধান বিচারপতি প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনছে সরকার চাঁদাবাজি দুর্নীতি সহ্য করা হবে না ঃ মুখ্যমন্ত্রী রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ

নারায়না হাসপাতাল বারাসাত চালু করল বোটক্স ও মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক

বারাসাত (কলকাতা) : নারায়না হাসপাতাল বারাসাতে আজ থেকে একটি বোটক্স ও মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক চালু হয়েছে। এখন থেকে নিউরোলজিক্যাল মুভমেন্ট ডিসঅর্ডার রোগীদের জন্য উন্নত বোটুলিনাম টক্সিন থেরাপি ঘরের কাছে পাওয়া যাবে। ক্লিনিকটি ডিস্টোনিয়া, হেমিফেসিয়াল স্পাজম, ব্লেফারোস্পাজম, সার্ভিকাল ডিস্টোনিয়া, স্ট্রোক পরবর্তী স্পাস্টিসিটি, ক্রনিক মাইগ্রেন এবং অন্য মুভমেন্ট ডিসঅর্ডার গুলোতে বটুলিনাম টক্সিন থেরাপি প্রয়োগ সংক্রান্ত রোগীদের মূল্যায়ন ও চিকিৎসা প্রদান করবে, যেখানে ক্লিনিক্যালভাবে এই থেরাপি উপযুক্ত। প্রতিটি রোগীর একটি বিস্তারিত নিউরোলজিক্যাল মূল্যায়ন করা হবে এবং তাদের অবস্থান ও লক্ষণ অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হবে। জানা গেল, ক্লিনিকটি পরিচালনা করবেন ডাঃ অম্লান দত্ত, কনসালটেন্ট, নিউরোলজিস্ট এবং ডাঃ অনন্যা দাস, কনসালটেন্ট, নিউরোলজিস্ট। নারায়ণা হাসপাতাল বারাসতের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য বলেন, আমাদের প্রয়াস হলো বারাসত ও পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে বিশেষায়িত চিকিৎসা পরিষেবা আরও কাছে পৌঁছে দেওয়া।
Ganamadhyam
26 July, 2026
ই-পেপার