উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের পৌর বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই, দিল্লির বিধায়ক চন্দন কুমার চৌধুরী, বিধায়ক দিলীপ সিং এছাড়া লোক জনশক্তি পার্টি সম্পাদক এম,রহমান, সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিন। এ ছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও দলের কর্মীরা। দলের পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করেন মন্ত্রী উমেশ রাইকে। মন্ত্রী বললেন, খিদিরপুর ব্যবসার জায়গা, কিন্তু সেই ব্যবসা করার জন্য যোগাযোগ ব্যবস্থা,রাস্তাঘাট নিয়ে অনেক কিছু কাজ করার কথা জানালেন ,আরো জানান মুখ্যমন্ত্রীর নতুন নতুন উন্নয়ন বিষয়ক পদক্ষেপের কথা।সকলের উদ্দেশ্যে বললেন ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে উন্নত এবং সুন্দর পশ্চিমবঙ্গ গড়তে হবে আগামী প্রজন্মের জন্য।